ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার

ইমরান হোসাইন মিলন
  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার
ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার

 

 

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার

 

 

ইনফিনিক্স নিয়ে এলো বিশেষ “উইন্টার ডিলস” অফার
নভেম্বরের শীতল হাওয়ায় যখন শহর ধীরে ধীরে মোড় নিচ্ছে, তখন স্মার্টফোনপ্রেমীদের জন্য ইনফিনিক্স নিয়ে এসেছে নতুন এক উৎসবের উপলক্ষ। জনপ্রিয় এই প্রযুক্তি ব্র্যান্ড ঘোষণা করেছে মাসব্যাপী “উইন্টার ডিলস” ক্যাম্পেইন, যেখানে নির্দিষ্ট স্মার্টফোন কেনার সঙ্গে থাকছে দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

 

১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন। দেশের যেকোনো ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে ইনফিনিক্স হট ৬০ সিরিজ, নোট ৫০ সিরিজ, অথবা জিটি ৩০ সিরিজ-এর যেকোনো মডেল ক্রয় করলেই গ্রাহকরা অংশ নিতে পারবেন “উইন্টার ডিলস” ড্র-এ।

 

সেখানে ভাগ্যবান ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় ক্যাশব্যাক, ইনফিনিক্সের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, এমনকি রিভো ইলেকট্রিক গাড়ি পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ। শীতের শুরুর নিস্তব্ধতায় এই উদ্যোগটি এনেছে এক ভিন্নধর্মী উদ্দীপনা।

 

ইনফিনিক্স এবার প্রযুক্তিকে যুক্ত করেছে প্রত্যাশা ও আনন্দের সঙ্গে—যেখানে একটি সাধারণ কেনাকাটাই পরিণত হতে পারে এক অনন্য অভিজ্ঞতায়। যারা দীর্ঘদিন ধরে নতুন ফোন কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি হতে পারে এক উপযুক্ত সময়।

ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজই ইনফিনিক্সের ভিন্ন ভিন্ন দর্শনকে তুলে ধরে। হট ৬০ সিরিজ পারফরম্যান্স ও ফ্যাশনপ্রেমীদের জন্য, নোট ৫০ সিরিজ ফ্ল্যাগশিপ মানের ফিচারকে সহজলভ্য করেছে সাশ্রয়ী দামে, আর জিটি ৩০ সিরিজ গেমিং, শক্তি ও সাহসী ডিজাইনে আলাদা করে নজর কাড়ে। তিনটি সিরিজ মিলে ইনফিনিক্সের তরুণ ও উদ্ভাবনপ্রেমী ব্যবহারকারীদের প্রতি প্রতিশ্রুতিকেই প্রকাশ করে।

ইনফিনিক্সের “উইন্টার ডিলস” ক্যাম্পেইনটি মূলত শীতকালীন কেনাকাটায় ভোক্তাদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে চায়।

 

মাসব্যাপী এই উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি প্রযুক্তিপণ্য কেনার অভ্যাসে কিছুটা উদ্দীপনা ও অংশগ্রহণের অনুভূতি যোগ করতে চেয়েছে। সীমিত সময়ের এই অফারে ক্রেতারা যেমন নিজেদের পছন্দের স্মার্টফোন কিনতে পারছেন, তেমনি পাচ্ছেন অতিরিক্ত পুরস্কার জিতে নেওয়ার সুযোগ—যা শীতের বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে।

ইনফিনিক্স:

ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।

“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়।

আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৮টি অঞ্চলের ৭০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ইনফিনিক্সের মরক্কোতে একটি কনসেপ্ট স্টোর, এর বাইরে ৭৪টি অনুমোদিত স্টোর (৩০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) এবং সারা পৃথিবী জুড়ে ৪৬,৭০০টি রিটেইল স্টোর আছে। ইনফিনিক্সের একটি শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেইজ তৈরি হয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি দ্রুত ফ্যানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং এক্সওএস ফ্যান এডিশন টেস্ট করার জন্য নিয়মিত অফলাইন অনুষ্ঠানের আয়োজন করে থাকে কোম্পানিটি।

আরও জানার জন্য ভিজিট করুন: http://www.infinixmobility.com/

ইনফিনিক্স বাংলাদেশ সম্পর্কে নিয়মিত আপডেট পেতে

আমাদের ফলো করুন:

ওয়েবসাইট: http://www.infinixmobility.com/bd/
ফেসবুক: https://www.facebook.com/InfinixBangladesh/
ইন্সটাগ্রাম: https://www.instagram.com/infinixbangladesh/
টিকটক: https://www.tiktok.com/@infinixbangladesh/

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!