আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

 

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

 

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওঃ রিদওয়ানুল্লাহ, সহ-সভাপতি মাওঃ আহমাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল হাসেমি, প্রচার সম্পাদক মাওঃ আব্দুস সোবাহানসহ আরো অনেকে।

 

এসময় বক্তরা বলেন, আমার আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করেছে রাখাল রাহা ও হাসান গালিব আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

পড়ুন>> হাতকড়াসহ পালানো ধর্ষণ আসামীর হাতকড়া উদ্ধার হলেও ধরা পরেনি আসামী

বক্তারা আরো বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান। এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!