হাতকড়াসহ পালানো ধর্ষণ আসামীর হাতকড়া উদ্ধার হলেও ধরা পরেনি আসামী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হাতকড়াসহ পালানো ধর্ষণ আসামীর হাতকড়া উদ্ধার হলেও ধরা পরেনি আসামী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতকড়াসহ পালানো ধর্ষণ আসামীর হাতকড়া উদ্ধার হলেও ধরা পরেনি আসামী

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
হাতকড়াসহ পালানো ধর্ষণ আসামী

 

হাতকড়াসহ পালানো ধর্ষণ আসামীর হাতকড়া উদ্ধার হলেও ধরা পরেনি আসামী

 

 

কুড়িগ্রামের রৌমারীতে হাতকড়া পড়া অবস্থায় পুলিশের হাত থেকে পালিয়ে গেছে এক ধর্ষণ মামলার আসামি। এ ঘটনার পর অভিযান চালিয়ে হাতকড়া উদ্ধার হলেও, আসামিকে গ্রেফতার করতে পারেনি রৌমারী থানা পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধনারচর চরেরগ্রামে।

পুলিশের দাবি, আসামিকে গ্রেফতার করে হাতকড়া পড়ানোর পর আসামি ও তার পরিবারের লোকজন রৌমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওপর হামলা করে হাতকড়া সহ পালিয়ে যায়। আহত এসআইয়ের নাম আউয়াল হোসেন। তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

পড়ুন>> ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে দেশে আসছে স্টারলিংক

হাতকড়াসহ পালানো আসামির নাম শাহনেওয়াজ আবির রাজু (৩০)। সে যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এছাড়াও ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারসহ স্থানীয়দের দেশিয় অস্ত্র প্রদর্শন করে ভীতি প্রদর্শন করার অভিযোগও রয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবারসহ নিজ গ্রাম ছেড়ে ধনারচর চরেরগ্রামে তার খালা ও সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়।

 

ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবার পুলিশে অভিযোগ দেয়। ধর্ষণ, মাদক ব্যবসা এবং অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেফতার করতে সোমবার রাতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালিয়ে কয়েক পিচ ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এসময় রাজু, তার মা এবং খালাতো বোন ( শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় দেয় এবং তার অন্ডকোষে আঘাত করে। সুযোগ পেয়ে হাতকড়া সহ পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আউয়ালকে উদ্ধার করে। পুলিশের ওপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) এবং খালাতো বোন রুনা আক্তার (২৩) কে আটক করে থানায় নেয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও দেশিও রাম দা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, ‘ সোমবার রাতে পুলিশের অভিযান হয়েছে। এ সময় পুলিশকে আঘাত করে আসামি রাজু হাতকড়া সহ পালিয়েছে।’

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, ‘ একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।’

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায় ধর্ষণ মামলার আসামি। পরে পুলিশের অভিযানে হাতকড়া উদ্ধার হলেও, আসামিকে এখনো গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!