আমার মনের অজান্তে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমার মনের অজান্তে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআর সংস্কার আন্দোলনে জড়িত ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল সরকার হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা: যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা লাউতারোর জোড়া গোলে নাপোলির বিপক্ষে ইন্টার মিলানের নাটকীয় জয় ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সাথে ট্রাম্পের প্রতিনিধিদের তিন ঘণ্টার বৈঠক আগ্নেয়গিরির ছাইয়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার আকাশসীমা, বন্ধ প্রধান বিমানবন্দর মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে ট্রাম্পের প্রতিনিধিরা: ইউক্রেন সংকটে নতুন মোড় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: বাস্তবতা ও আইনি জটিলতা ৬ দেশের প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু ইউক্রেন যুদ্ধ অবসানে মস্কো ও কিয়েভে ট্রাম্পের দুই প্রতিনিধির কূটনৈতিক তৎপরতা অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন আহমেদ

আমার মনের অজান্তে

রাকিবুল ইসলাম রাহান
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
আমার মনের অজান্তে  -রাকিবুল ইসলাম রাহান

আমার মনের অজান্তে
-রাকিবুল ইসলাম রাহান

আমার মনের অজান্তে তোমাকে ভালোবেসেছি।
তোমার চোখের এক পলক যেন শান্ত নদীতে ঢেউ তুলেছিল।
তুমি কিছুই জানলে না, বুঝলেও কিছু বললে না—
তবু আমি নীরবে তোমার দিকে হাত বাড়িয়েছি।

তোমার হাসি যেন এক সুরভিত বাগান,
যেখানে আমি প্রতিদিন হারিয়ে যাই।
তোমার নীরব উপস্থিতি আমার মনে অজস্র স্বপ্ন বুনে দেয়।

 

তুমি কখনো বুঝতে চাওনি—
প্রতিটি ভাবনায় তোমার ছায়া ছিল।
তোমার চাহনি যেন আমার সমস্ত প্রশ্নের উত্তর।
তোমার দূরত্বের মাঝেও আমি খুঁজেছি প্রশান্তি।

 

তুমি হয়তো দেখেছ,
কিন্তু অনুভব করোনি,
তোমার জন্য কতটা অস্থির ছিল।
এই ভালোবাসা হয়তো নীরব,
তবু এর গভীরতা অনেক।

 

জীবনের পথে হয়তো একাই চলতে হবে,
তবু হৃদয়ের এক কোণে তোমার নাম জ্বলবে।
অজান্তেই শুরু হওয়া এই-
ভালোবাসাই আমার জীবনের এক চিরন্তন সত্য।

এই লেখকের আরও কবিতা

দুষ্টু মেয়ে

আমার মনের অজান্তে
রাখাল

নিশীথ

পড়ুন>> নবীন কবিদের কবিতা

পড়ুন>>লিচু চোর  -কাজী নজরুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!