আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দেওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের গাজা সিটির জয়তুনে ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ সদস্যের দেহাবশেষ উদ্ধার

আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’

জনগণের পক্ষে নতুন দাবি

সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা নেমেছি ১৮ কোটি মানুষের পক্ষে। আমাদের স্পষ্ট ছয় দফা দাবির পর সপ্তম দফা দাবি হচ্ছে—কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’ তিনি উল্লেখ করেন, চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ এবং দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের জনগণ ছাড় দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!