ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি

আন্দোলনে নওগাঁয় শহীদ ২জনের পরিবারে ২য় ধাপে জামায়াতের আর্থিক সহায়তা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

আন্দোলনে নওগাঁয় শহীদ ২জনের পরিবারে ২য় ধাপে জামায়াতের আর্থিক সহায়তা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলনে নওগাঁয় শহীদ ২জনের পরিবারে ২য় ধাপে জামায়াতের আর্থিক সহায়তা

আন্দোলনে নওগাঁয় শহীদ ২জনের পরিবারে ২য় ধাপে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান করেছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বুধবার সকালে নওগাঁ শহরের রজাকপুর এলাকার আল্-ফারুক ইসলামী একাডেমীর হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্বিতীয় দফায় দুই পরিবারকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

জামায়াতে ইসলামীর নওগাঁর সদর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রহিম এর সঞ্চালনায় শহীদদের পরিবারে অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন।

এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোনায়েম হোসাইন, নায়েবে আমীর মাহমুদুল হক এবং সহ: সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অনুদান প্রদানের পাশাপাশি এই দুই শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৫আগষ্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাহাফুজ আলম শ্রাবন ও বিল্পব মন্ডল। শহীদ মাহাফুজ আলম শ্রাবন ঢাকার একটি বে-সরকারি প্রতিষ্টানে চাকুরি করতেন এবং বিল্পব মন্ডল সেলুনে কাজ করতেন।

অর্থ সহায়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলনে নওগাঁয় শহীদ ২জনের পরিবারে ২য় ধাপে জামায়াতের আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪