ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

আগাম প্রস্তুতিতে বাঁচবে হাওরের হাজারো কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৮৯৩ বার পড়া হয়েছে

বেড়ি বাঁধ পরিদর্শন করছেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগাম প্রস্তুতিতে বাঁচবে হাওরের হাজারো কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদীতে ঢল আসার পর একে অপরকে দোষারোপ করে কোনো লাভ হবে না। আগাম প্রস্তুতিই পারে হাওরাঞ্চলের ফসল বাঁচাতে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার তাল, হালিহাওর ও ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

পড়ুন>> মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এমপি কামরুলের

এসময় এমপি কামরুজ্জামান কামরুল পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “এখন নদী শান্ত মনে হলেও এই শান্ত অবস্থা বেশিদিন থাকবে না। একদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলেই পুরো হাওর এলাকা অশান্ত হয়ে উঠতে পারে। তখন আর কাজ করার সময় পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, সময় থাকতেই বাঁধের দুর্বল অংশগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। ফসল রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগাম প্রস্তুতিতে বাঁচবে হাওরের হাজারো কৃষকের স্বপ্ন

আপডেট সময় : ০৮:২৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬