মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এমপি কামরুলের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এমপি কামরুলের : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এমপি কামরুলের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
বক্তব্য দিচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

 

 

 

 

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এমপি কামরুলের

 

 

যত বড় শক্তিশালী শক্তি বা সিন্ডিকেটই হোক না কেন, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না— এমন কঠোর বার্তা দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

 

 

 

তিনি স্পষ্টভাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, অপরাধীদের দমনে কঠোর হতে হবে, তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন—সেদিকেও সতর্ক থাকতে হবে।
রোববার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পড়ুন>> নড়াইলে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে বিএনপির তিন জন নিহত

 

এ সময় এমপি কামরুজ্জামান কামরুল বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। একই সঙ্গে যাদুকাটা নদী এলাকায় ড্রেজার দিয়ে পাড় কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

 

 

তিনি আরও বলেন, শুল্ক বন্দর ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ তাহিরপুর উপজেলা দীর্ঘদিন অবহেলিত ছিল। এই অবহেলার অবসান ঘটিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে উপজেলাটিকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে।

 

 

 

 

জনপ্রতিনিধি হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। জনগণের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই আমার আগামী দিনের কর্মপরিকল্পনা চলবে। কথায় নয়, কাজে প্রমাণ দেবো।”

পড়ুন>>ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

 

 

 

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাণিজ্য ও হয়রানি বরদাশত করা হবে না। পাশাপাশি হাওরাঞ্চলের মানুষের প্রধান সম্পদ একমাত্র ফসল বোরো ধান রক্ষায় বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

 

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া।

 

 

 

 

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!