আওয়ামী দোসরদের এখনো সুযোগ-সুবিধা দিচ্ছেন গণপূর্তের এক কর্মকর্তা
- আপডেট সময় : ১০:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
আওয়ামী দোসরদের এখনো সুযোগ-সুবিধা দিচ্ছেন গণপূর্তের এক কর্মকর্তা
আওয়ামী দোসরদের এখনো সুযোগ-সুবিধা দিচ্ছেন গণপূর্তের এক কর্মকর্তা
২৪শের গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও, তাদের সঙ্গী সুবিধাভুগিরা এখন আছে বহাল তবিয়তে। আর এখনো তাদের বিভিন্ন রকম সুবিধা দিচ্ছেন সরকারী অফিসের কর্মকর্তারা।
গত (১০ ডিসেম্বর) রাতে গণপূর্ত রংপুর জোনের ব্যাডমিন্টন সমাপনী অনুষ্ঠানের আয়োজনে দেখা যায়, এরকম সুবিধাভুগি কয়েকজনকে।
যারা দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন।
এমনকি ৫ই আগস্টের পর সেসব সুবিধাভুগিদের নামে আওয়ামী লীগকে সহযোগিতা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মামলা রয়েছে।
এরকম মামলার একজন আসামি গণপূর্ত এর ঠিকাদার টিটু মিয়া। তারা অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের এর আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়াসহ নিয়ন্ত্রণ করছে, ঠিকাদারী কাজ। মামলা থাকার পরও, এসব কর্মকর্তাদের সহযোগিতায় আইনের ধরাছোঁয়ার বাহিরে থাকছেন।
গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারী নিয়ন্ত্রণকারী এই দুই মূল হোতা ছাড়াও এই সিন্ডিকেটের রয়েছে ঠিকাদার বারী মিঠু, সেলিম, আকবর আলী, বাবুল আক্তার, যুবলীগের সাবেক নেতা জবা, ছাত্রলীগের সাবেক নেতা মওদুদ, সাগর, নিলয় প্রমুখ। তবে সিন্ডিকেটের মূল হোতাকে সব সময়ই দেখা যায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এর বিভিন্ন অনুষ্ঠানে।
সুবিধাভুগী ব্যক্তিদের দিয়ে রংপুরের গণপুর্ত অফিসের কাজের নিয়ন্ত্রণ ও তা বিভিন্ন ঠিকাদারদের পাইয়ে দিতে সহযোগিতা করেন রংপুর গনপূর্ত অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের।
৫ ই আগস্টের পর আন্দোলনে আহত হওয়া বিএনপি’র ২৯ নাম্বার ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা মামলায় আসামি হন ঠিকাদার টিটু মিয়া।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























