অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ
- আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্ত
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে একতরফা আধিপত্য দেখিয়ে ১-০ ব্যবধানে ুনএগিয়ে গেছে বাংলাদেশ। তবে সেই ঐতিহাসিক জয়ের রেশ কাটিয়ে এখন পুরোপুরি দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে মনোনিবেশ করছে দল।
ডারউইনের সাফল্যকে এখন অতীত হিসেবে ড়দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেছেন, দলের খেলোয়াড়রা আগের ম্যাচের আবেগ থেকে বেরিয়ে এসে নতুন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করেছেন।
পড়ুন>>২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে
শান্ত বলেন, এ ধরনের জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে দ্রুত সেই ঘোর থেকে বেরিয়ে আসা জরুরি। তিনি জানান, গত দুই দিন তারা ম্যাকাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। ডারউইনের তুলনায় এখানকার উইকেটে বাউন্স কিছুটা বেশি এবং বাতাস বোলারদের বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন তিনি।
সিরিজ জয়ের হাতছানি থাকলেও শান্ত ফল নিয়ে আগেভাগে ভাবতে রাজি নন। তিনি বলেন, এত দূর চিন্তা করার চেয়ে প্রতিটি দিন ও প্রতিটি সেশন ধরে ভালো ক্রিকেট খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা যায়, তবে ফলাফল এমনিতেই আসবে।
পড়ুন>>শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল
এদিকে, দ্বিতীয় টেস্টের দল গঠন নিয়েও চলছে নানা জল্পনা। তানজিদকে নিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দল। এছাড়া চার পেসার নিয়ে খেলার ইঙ্গিত দিলেও শান্ত জানিয়েছেন, দলের সবাই খেলার জন্য প্রস্তুত।
প্রথম টেস্টের পর র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ ও শান্তর বড় লাফ এবং অস্ট্রেলিয়ার গণমাধ্যমে নিজেদের দলকে ‘অসহায় সফরকারী’ হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এসবের চেয়ে মাঠের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। ডে//স/ বা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























