ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন মজুরি বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর, সড়ক অবরোধ ও পুলিশের টিয়ারশেল ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন, পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে। সরকারি পরিপত্রকে তোয়াক্কা না করে শিক্ষার্থীদের খেলাধুলার প্রধান মাঠে মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্টল নির্মাণ ও মালামাল পরিবহন শুরু করেছে। ভোলার জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, তারা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আবেদনই পাননি। অনুমোদনহীন এই আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং ব্যবসায়ীদের মাঝে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

আবদুর রশিদের মালিকানাধীন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি মেলার উদ্বোধনের চূড়ান্ত তারিখ ঘোষণা না করলেও মাঠে পুরোদমে অবকাঠামো তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটিই শহরটির শিক্ষার্থীদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত স্থান। মাঠের চারপাশে হাঁটার পথ থাকায় প্রতিদিন হাজারো পথচারী ও স্বাস্থ্য সচেতন মানুষ সেখানে সময় কাটান। এছাড়া শিশুদের বিনোদন সরঞ্জাম, বসার ব্যবস্থা, শহীদ মিনার ও সুইমিং পুল সুবিধা থাকায় প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পরিবার ও শিশুদের পদচারণায় এটি প্রাণবন্ত থাকে।

বাণিজ্য মেলা সংক্রান্ত ২০২৪ সালের পরিপত্রের ‘চ’ ধারায় স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো মাঠে মেলা আয়োজন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান থাকা সত্ত্বেও বিগত বছরেও একই মাঠে বাণিজ্য মেলা বসানো হয়েছিল বলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়, তালহা, সামিক ও হীরা জানায়, সামনেই তাদের বৃত্তি পরীক্ষা, বই উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। মাঠে বাণিজ্য মেলা বসলে সব ধরনের সহশিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। গত বছর তারা প্রতিবাদ জানালেও মেলা বন্ধ করতে পারেনি। সরকারি নীতিমালা অনুযায়ী, ২০২৪ সালের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন-৫ পরিপত্রের (চ) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন করা যাবে না। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ ঘটনায় বাণিজ্যিকভাবে বড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় দোকানদাররা। ভোলা জিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, শীতকালীন ব্যবসার মৌসুমেই তারা বছরের লাভের আশা করেন। তবে বাইরের বিক্রেতারা এসে মেলা বসালে স্থানীয় বাণিজ্য বড় ধাক্কা খাবে। গত বছরও ব্যাপক লোকসান গুনতে হয়েছিল জানিয়ে তারা অনতিবিলম্বে এ মেলা বন্ধের দাবি তুলেছেন। অনুমতি ছাড়া প্রস্তুতি নেওয়ার বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা মাহবুব জানান, তিনি বর্তমানে ঢাকায় আছেন এবং ভোলায় ফিরে সরাসরি কথা বলবেন। তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি, ভোলায় ফিরে সরাসরি কথা বলব।’।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান এ বিষয়ে বলেন, মেলার অনুমতির বিষয়ে জেলা প্রশাসন থেকে তাদের কাছে মতামত চাওয়া হলে তারা স্পষ্টভাবে লিখিত ‘না’ জানিয়ে দিয়েছেন। কারণ সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, বই উৎসব ও বাৎসরিক খেলাধুলার আয়োজন রয়েছে। অন্যদিকে ভোলা প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, আইন অমান্য করে বিদ্যালয়ের মাঠে মেলা বসানোর এই তোড়জোড় অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার্থীদের স্বার্থে এটি রুখে দেওয়া উচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জানিয়ে ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে মেলার ব্যাপারে পুলিশ বিভাগের মতামত চাওয়া হয়েছে, তবে তারা এখনো চূড়ান্ত কোনো মতামত জমা দেননি। ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, নিয়ম অনুযায়ী মেলা আয়োজকদের পক্ষ থেকে কোনো আবেদন তাদের কাছে পৌঁছায়নি, ফলে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আবেদন পেলে সব বিভাগের মতামত বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অনুমতি ছাড়া স্টল নির্মাণের বিষয়ে প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মন্তব্য করেন, সবকিছু তার নিয়ন্ত্রণে নেই এবং বলা যায় অনুমতি ছাড়াই এই আয়োজন চালানো হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

আপডেট সময় : ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬