সংবাদ শিরোনাম :
ভোলায় মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদ্ধারে তৎপর পুলিশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখান উপজেলা প্রশাসন কমপ্লেক্সের পূর্ব দিকে ভবানীপুর মেঘনা তীর সংরক্ষণ ব্লক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয়রা মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত করার জন্য দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























