অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সবাই কে ঐক্য বদ্ধ থাকতে হবে -বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি
- আপডেট সময় : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সবাই কে ঐক্য বদ্ধ থাকতে হবে -বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দূর্গা নির্ভয়ে পালনে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে।
এদেশ নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্য বদ্ধ থাকতে হবে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর এ দেশের জন্য স্বাধীনতা এনেছে।
তার কন্যা শেখ হাসিনা দেশটাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন তিনি আবার প্রধানমন্ত্রী দেশবাসীর কল্যাণে কাজ করে করতে পারে।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি রবিবার দুপুরে দূর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার মানবিক সহায়তা হিসেবে মন্দিরে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক এম এ হান্নান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আবদুল হাকিম, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ, হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মুহাঃ হাকিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, মেনাজ উদ্দিন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার ৭১ টি দূর্গা মন্দিরে ৫০০শ’ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি পরিসংখ্যান অফিসের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ৩০০ ট্যাব, প্রাথমিক শিক্ষা অফিসের ল্যাপটপ ও এলজিইডি অফিসের আওতাভুক্ত আরএমপি মহিলা শ্রমিকদেরকে চেক প্রদান করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























