ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের অনুমোদিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা সন্তান জন্মের তিন দিনেই সড়কে প্রাণ গেল মার, আইসিইউতে নবজাতক ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি: প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: শোকের ছায়া এলাকায় ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ: আবেদন করবেন যেভাবে

ফ্রান্সের নতুন কোচ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করলেন জিদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়ার পর ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদান চুক্তিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ট্রান্সফার মার্কেটের এই বিখ্যাত সাংবাদিকের দাবি, গত বছরের নভেম্বর থেকেই ফ্রান্স ফুটবল ফেডারেশন ও জিদানের মধ্যে একটি মৌখিক সমঝোতা ছিল, যা অবশেষে আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, জিদান ফ্রান্সের নতুন প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবেন। রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন, যা নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে জিদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার বিরল কীর্তি গড়েছিলেন। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গত কয়েক বছর তিনি কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি। তবে বিভিন্ন সময়ে ফ্রান্সের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেলেও অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। যদিও ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্রান্সের নতুন কোচ হিসেবে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করলেন জিদান

আপডেট সময় : ০৬:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬