ভোগডাঙ্গায় কৃষিজমি ইপিজেডে লিজের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভোগডাঙ্গায় কৃষিজমি ইপিজেডে লিজের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

ভোগডাঙ্গায় কৃষিজমি ইপিজেডে লিজের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ভোগডাঙ্গায় কৃষিজমি ইপিজেডে লিজের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ
ভোগডাঙ্গায় কৃষিজমি ইপিজেডে লিজের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

 

 

ভোগডাঙ্গায় কৃষিজমি ইপিজেডে লিজের ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

 

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি কেড়ে নিয়ে ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের অভিযোগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে আবাদ করা জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভুটান রাজার কাছে লিজ দেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ।

পড়ুন>> কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা 

 

বক্তারা বলেন, এই জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না। তারা আরও অভিযোগ করেন, সরকার একদিকে কৃষকের উন্নয়নের কথা বলে, অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে।

 

সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, এরশাদুল মিয়া সহ স্থানীয় কৃষক নেতারা।

 

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো—
১. ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল।
২. ভুটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল।
৩. জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ।

 

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!