শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু
শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

 

 

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

 

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল, তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে শাখা ছাত্রদল। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর তালা ভেঙে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় খুলে শিক্ষার্থীরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চালু করেন। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে তালা ভাঙার পর ছাত্রদল কর্মসূচি থেকে সরে যায়। পরে দুপুর ২টা থেকে আবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

 

 

এর আগে সকাল ১০টার দিকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করতে এলে ছাত্রদলের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পড়ুন>> বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে লটারী সম্পন্ন

 

শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটে ছাত্রদলকে তালা খুলতে ১০ মিনিট সময় বেঁধে দেন। কিন্তু নির্ধারিত সময়ে তালা না খোলায় শিক্ষার্থীরা একজোট হয়ে তালা ভেঙে দেন। এ সময় ছাত্রদল স্লোগান দিলেও প্রতিরোধের মুখে পিছু হটে যায়।

 

 

পরে শাখা ইসলামী ছাত্রশিবির মিছিল নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে এলে ছাত্রদল আবারও পিছিয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রদলের মাইক খুলে ভাঙচুর করে। পুরো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক।

 

 

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানান, দুপুর ২টার দিকে মনোনয়ন বিতরণ কার্যক্রম ফের শুরু হয়। শাখা ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্য শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভব নয়। সব সংগঠন যদি এ দাবি তোলে তখন সেটা বিবেচনা করা যেতে পারে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!