২১ জুলাই ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও তার বোন সুরাইয়া খাতুন (৬)। এছাড়া একই ঘটনায় প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬) মারা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু তিনটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে গোসল করতে নামে। পানিতে লাফালাফি করার এক পর্যায়ে সাঁতার না জানার কারণে তারা ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পানিতে জাকিরুলের চুল ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। তারা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১০

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১১

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১২

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৪

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৫

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৬

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৭

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১৮

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১৯

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

২০
error: Content is protected !!