ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের

চাঁদপুরে মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজের মাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর রেহেনা বেগম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। পরিবারের বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার মায়ের ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম তার ছেলে সাইফুল ইসলামের কাছে টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। পরিবারের সদস্যরা আহত রেহেনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদপুরে মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬