সিরাজদিখানে কসমেটিকস কারখানায় অভিযান, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
সিরাজদিখানে কসমেটিকস কারখানায় অভিযান, ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অবস্থিত ফ্যান্সি লিমিটেড কসমেটিকস ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ফ্যাক্টরিটিতে কেমিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ নানা ধরনের প্রসাধনী তৈরি করা হচ্ছে। এছাড়া উৎপাদিত এসব পণ্যের কোনো মান পরীক্ষা করা হয় না বলেও প্রমাণিত হয়।
পড়ুন>>বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, আতঙ্কিত নদীপাড়ের মানুষ
এ ধরনের গুরুতর অনিয়মের দায়ে ফ্যাক্টরিটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে পণ্য প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই কেমিস্ট নিয়োগের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহায়তা করেছেন সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলম মিয়া।
























