ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’: ফিফার অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় ৭ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পড়ুন>>বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর

রোববার (০৪ আগস্ট) মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল।

পড়ুন>>রাজধানীর কাজলায় তিনজন আন্দোলনকারী গুলিবিদ্ধ

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা এবং তাদের সঙ্গে স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরও অংশগ্রহণ করতে দেখা যায়।

পরে সকাল ১০টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকাজুড়ে রণক্ষেত্র পরিণত হয়।

আন্দোলনকারীরা মুন্সিগঞ্জে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। পাশাপাশি মুক্তারপুর ও শিপাহিপাড়া এলাকায় বেশকিছু দোকানপাট ভাঙচুর করে। এখনো শহরজুড়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত

আপডেট সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪