ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী? এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি

অসুস্থতার ছুটি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে শিক্ষিকা

চিলমারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২০৯২ বার পড়া হয়েছে

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি। (লাল বৃত্ত চিহ্নিত )

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতার ছুটি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে শিক্ষিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদের সামনে বিএনপির কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং র‍্যালি অনুষ্ঠিত হয়। ওই র‍্যালির সম্মুখ সারিতে অবস্থান করতে দেখা যায় জিয়ারা খাতুন রোজিকে। অথচ সকাল ১০টার দিকে তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের কাছে অসুস্থতার কথা বলে মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন।

পড়ুন>> ১০লিটার রেক্টিফাইড স্প্রিটসহ যুবক গ্রেফতার করে ৬ লিটার দেখিয়ে মামলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী এ বিধান কার্যকর। আইন ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং অবসরের পর রাজনীতিতে যুক্ত হতে পারবেন।

চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জানান, রোজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন।

নিজেও বিষয়টি স্বীকার করে শিক্ষক জিয়ারা খাতুন রোজি বলেন, “আমি স্কুল থেকে ছুটি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি, যা আসলে চাকরিবিধির সঙ্গে যায় না। আগামী ছয় মাসের মধ্যে চাকরি অথবা রাজনীতি একটি পথ বেছে নেব।”

চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, ওই শিক্ষিকার দলীয় পরিচয় সম্পর্কিত তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিসের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসুস্থতার ছুটি নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে শিক্ষিকা

আপডেট সময় : ০৯:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫