অবৈধ বালু উত্তোলন বন্ধে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অবৈধ বালু উত্তোলন বন্ধে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবী : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

অবৈধ বালু উত্তোলন বন্ধে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবী

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
অবৈধ বালু উত্তোলন বন্ধে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবী
যাদুকাটা নদী

 

 

 

অবৈধ বালু উত্তোলন বন্ধে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবী

 

অবৈধ বালু উত্তোলন বন্ধে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবী জানিয়েন বালুমহাল ইজারাদার। যাদুকাটার পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে নিজ উদ‍্যোগে ইজারাদার বাঁশের বেড়া স্থাপন করেছেন।


 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা যাদুকাটা নদী ও শিমুল বাগানে অবৈধ বালু উত্তোলন এবং নদীর পাড় কাটা রোধে বাঁশের বেড়া স্থাপন করেছেন যাদুকাটা-২ বালুমহালের ইজারাদার শাহ রুবেল আহমেদ। একই সঙ্গে তিনি এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বা আনসার ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন।

 

সম্প্রতি জেলা প্রশাসকের কাছে দাখিল করা এক আবেদনে শাহ রুবেল আহমেদ উল্লেখ করেছেন, যাদুকাটা নদী ও শিমুল বাগান সংলগ্ন এলাকা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন, নদীর পাড় কাটা, চাঁদাবাজি ও পরিবেশগত ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভোগান্তির শিকার হচ্ছেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে সরকারি রিপার মেশিন বিক্রির অভিযোগ প্রত্যাহার

 

তিনি আরও জানান, পূর্বের কিছু ইজারাদারের অনৈতিক কর্মকাণ্ড ও বালু খেকোদের কারণে নদীর নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় নদীর ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করে দায়িত্ব নেওয়ার পর তিনি নিজ উদ্যোগে নদীর পাড় রক্ষায় বাঁশের বেড়া স্থাপন করেছেন, যাতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে।

 


‎যাদুকাটা নদীর বালু মহাল-২ এর ইজারাদার শাহ রুবেল আহমেদ বলেন,“যাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আমি নিজ উদ্যোগে বাঁশের বেড়া স্থাপন করেছি এবং গত ২৬ আগষ্ট প্রশাসনের সহায়তায় এলাকায় একটি অস্থায়ী পুলিশ বা আনসার ক্যাম্প স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানাই, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং পর্যটকরা নিরাপদে ঘুরতে পারেন।”তিনি জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান,
‎“এলাকার জননিরাপত্তা ও পর্যটন বিকাশের স্বার্থে দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপন অত্যন্ত জরুরি।”

পড়ুন>> ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচীর শুভ উদ্বোধন


‎আবেদনে তিনি প্রশাসনের কাছে বালুমহালের বর্তমান ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করে দখল বুঝিয়ে দেওয়া ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!