আরপিএমপির অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, মাদকসহ গ্রেফতার অনেকে
- আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। সভায় গত জুন মাসের মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
সভায় দেওয়া তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত জুন মাসে মাদক ও অপরাধবিরোধী বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১০টি নন-এফআইআর মামলায় ১৮২ জন এবং ১৫৬টি নিয়মিত মামলায় ১৫০ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ৬০টি মাদক মামলায় আরও ৭৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
অভিযানকালে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১১৪ কেজি গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল ও ১৬ বোতল ফেন্সিডিল। এছাড়া দুটি অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং চোরাই এসি তার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের ওপর বিশেষ জোর দেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ সব ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অবৈধ পার্কিং ও বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো এবং সাধারণ মানুষকে আন্তরিক ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।
অপরাধ পর্যালোচনা সভায় আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত police কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ও সদর দপ্তরের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন জোনের সহকারী পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) সভায় অংশ নেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























