ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়ীয়ায় নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষ কি নিরামিষাশী না মাংসাশী? বিজ্ঞান কী বলছে নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা থানা ওসির সাথে ডোমার যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় না ফেরার দেশে সাংবাদিকতার পথিকৃৎ আহমদ গিয়াস এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম

রাণীশংকৈলে আম গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১০১৭ বার পড়া হয়েছে

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে আম গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

রাণীশংকৈলে আম গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের লক্ষীপুর কুমুরিয়া গ্রামে থেকে মঙ্গল চন্দ্র রায় (৬১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের সবরাম বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মঙ্গল চন্দ্র রায় পার্শ্ববর্তী বাবুরিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। অনেক সময় অতিবাহিত হলেও বাড়ীতে না পৌঁছালে পরিবার তাকে খুঁজতে বের হয়। পরে স্থানীয়রা রাতোর লক্ষীপুর কুমুরিয়া গ্রামের একটি আম বাগানের আম গাছের ডালে তাকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পড়ুন>> কুড়িগ্রামে অনলাইন জুয়া চক্রের চার সদস্য আটক

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মঙ্গল চন্দ্র রায় কয়েকদিন ধরে ঋণের ভারে মানসিক চাপ ও অর্থ সংকটে হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই হতাশার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে আম গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ 

আপডেট সময় : ১০:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫