ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী? এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের ওপর চাপ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে মেডিকেল কলেজে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ২০২৪ সালে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই আন্দোলন তার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম-ভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-এর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। রাজধানী দিল্লির যন্তর মন্তরে বুধবার হাজার হাজার মানুষ সমবেত হন। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও তুলেছেন। সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে আশুতোষ রাঙ্কা বলেন, যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল এবং সরকারের সমালোচনা করাকে দেশদ্রোহিতা হিসেবে গণ্য করা হতো, তারা সেই দেশকে জাগিয়ে তুলেছেন। মঙ্গলবার দেশটির বিরোধী দলগুলো এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরাসরি মোদির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

এদিকে চলমান বিক্ষোভ ও সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের ওপর চাপ

আপডেট সময় : ১০:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬