দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত
দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা

 

 

দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

 

 

দৌলতপুরে আইন শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে মাসিক আইন শৃংখলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

 

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন শারদীয় দুর্গাপূজার উৎসব যেন সানন্দে নির্বিঘ্নে করতে পারে, কোথাও যেন কোন প্রকার অপৃতিকর ঘটনা না ঘটে এব্যাপারে দৌলতপুর উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন রাজনৈতিকদল,জনপ্রতিনিধিরা এব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

পড়ুন>> নাগেশ্বরীতে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলার আমীর উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দীন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মোঃ শাকিল আহমেদ, বিজিবি প্রতিনিধি, হিন্দু ধর্মীয় কল্যানট্রাষ্ট কুষ্টিয়ার সহকারী পরিচালক হ্যাপি সাহা, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সমন্বয়ক অমিত সরকার, গণমাধ্যম কর্মী দৈনিক দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, আব্দুল আলিম সাচ্চু, সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়ন, খবরওয়ালা পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান সবুর মোল্লা প্রমুখ।

পড়ুন>> মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

 

বক্তারা দৌলতপুর উপজেলার সার্বিক আইন শৃংখলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দৌলতপুরকে একটি উন্নয়নশীল, সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত সমৃদ্ধশীল দৌলতপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবারের হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মীয় সবচেয়ে বড় দূর্গা পুজার উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে।

সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!