ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদায়ী ম্যাচে ওতামেন্দির গোল, আলবিসেলেস্তে ক্যারিয়ারের ইতি বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তালিকার দশে নেমে এলেন তারকা রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী ধর্ম-বর্ণ পরিচয় বাধা হবে না, উন্নয়ন হবে সবার: প্রধানমন্ত্রী নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪ রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণের প্রত্যয়, দায়িত্ব নিল নবনির্বাচিত কমিটি

নাগেশ্বরীতে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৯৮২ বার পড়া হয়েছে

নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইনসেটে নিহত শিশু মুনতাহা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুনতাহা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের জ্যেষ্ঠ কন্যা। নিহত শিশু মুনতাহা নানা ফজলু ও মজনু মিয়া জানান, ছোট্ট নাতনীটি স্কুলে পড়াশোনার জন্য তাদের কাছে এসেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই অপ্রত্যাশিতভাবে তাকে হারাতে হলো।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, খেলার সময় তিনতলার বারান্দা থেকে পড়ে যায় মুনতাহা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে থেকে রংপুর মেডিকেলে পাঠানোর পথে তিস্তা সেতুর কাছে শিশুটির মৃত্যু হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, স্কুল চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করেন না। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, এ বিষয়ে স্কুল কর্তপক্ষ ও নিহতের পরিবার থেকে কিছু জানায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার পরেও তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

আপডেট সময় : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫