রাজধানী ঢাকায় শুরু হওয়া নতুন কুঁড়ি ২০২৫-২০২৬ জাতীয় পর্বের তৃতীয় দিনে বিভিন্ন ডিসিপ্লিনে রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছেলেদের ক্রিকেট কোয়ার্টার ফাইনালে কুমিল্লা অঞ্চলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রংপুর অঞ্চলের ছেলেরা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখায় রংপুর।
ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর বয়েজের অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব। প্রথমে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে কুমিল্লা অঞ্চল। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন, যিনি ১১ বলে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান তোলেন। এছাড়া ব্রিহাত দেবনাথ ১০ বলে ১২ এবং মো. ফারহান শাহরিয়ার হামিম ১৪ বলে ৯ রান করেন। রংপুরের বোলার শাহিন ইসলাম শাহি মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও মো. নওফেল ইহসান নীরব প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।
৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের দুই ওপেনার আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজ দলকে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে দেন। কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮.৩ ওভারে ৫৯ রান তুলে নেয় রংপুর। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ২৭ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ রানের ম্যাচবিজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হন। ইলমান বিন ইমতিয়াজ ১৮ রানে অপরাজিত থাকেন।
এদিকে মেয়েদের ক্রিকেটে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই অধিনায়ক হাফসা আক্তারকে হারায় কুমিল্লা। এরপর রুম্মান ইসলাম সাইকাও শূন্য রানে বিদায় নেন। ৪ রানে ২ উইকেট পড়ার পর বৃষ্টি নামলে ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি ৩ ওভারে নামিয়ে আনা হয়। ৩ ওভারে ৩ উইকেটে ১৬ রান তোলে কুমিল্লা, যার মধ্যে ৯ রানই ছিল অতিরিক্ত। চট্টগ্রামের মেয়েরা ৮ বলে ১ উইকেট হারিয়ে ১৭ রান তুলে জয় নিশ্চিত করে। বৃষ্টির কারণে মেয়েদের বিভাগে সিলেট বনাম ঢাকা এবং ছেলেদের বিভাগে ঢাকা বনাম সিলেটের ম্যাচ দুটি মাঠে গড়ায়নি। পরে কয়েন টসের মাধ্যমে মেয়েদের বিভাগে ঢাকা এবং ছেলেদের বিভাগে সিলেট জয়ী হয়।
ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের বিভাগে ঢাকা অঞ্চলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে খুলনা। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে সমতায় ছিল। অন্য ম্যাচে রংপুর ও চট্টগ্রামের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে রংপুর ৩-১ ব্যবধানে জয়ী হয়। মেয়েদের ফুটবলে খুলনা ১-০ গোলে ঢাকাকে হারায়, যেখানে জয়সূচক গোলটি করেন খুলনার অধিনায়ক সিঁথি বিশ্বাস। মেয়েদের অন্য ম্যাচে মার্জিয়া ও সুমাইয়ার গোলে রংপুর ২-০ ব্যবধানে চট্টগ্রামকে পরাজিত করে।
কাবাডিতে ছেলেদের কোয়ার্টার ফাইনালে রাজশাহী ৪৩-৪১ পয়েন্টে বরিশালকে, খুলনা ৪৬-৪৫ পয়েন্টে সিলেটকে এবং রংপুর ৬৪-৩৮ পয়েন্টে কুমিল্লাকে হারিয়েছে। মেয়েদের বিভাগে রাজশাহী ৫৮-১৫ পয়েন্টে বরিশালকে, খুলনা ৫৩-৩৬ পয়েন্টে সিলেটকে, রংপুর ৪৬-৩০ পয়েন্টে কুমিল্লাকে এবং ময়মনসিংহ ৪২-৩২ পয়েন্টে ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর বয়েজ অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব। ইনিংসের শুরুতে কুমিল্লা শিবিরে আঘাত হানেন ফারহান সাদিক। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ১১ রানে দ্বিতীয় ও ২৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা। কুমিল্লার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন। ১১ বলে এক চার ও এক ছক্কার মারে তিনি ১৩৬.৩৬ স্ট্রাইকরেটের ইনিংস খেলেন। এছাড়া ব্রিহাত দেবনাথ ১০ বলে ১২ ও মো. ফারহান শাহরিয়ার হামিম ১৪ বলে ৯ রান করেন। তবে বাকি ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লা বয়েজের ইনিংস। রংপুর বয়েজের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেন শাহিন ইসলাম শাহি। মাত্র ২ রান খরচায় তিনি ২ উইকেট তুলে নেন ২। ইকোনমি রেট ১.০৯। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও মো. নওফেল ইহসান নীরব প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। বোলারদের দাপুটে পারফরম্যান্সেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর বয়েজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রংপুর বয়েজের ব্যাটসম্যানরা। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটিতেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়। কোনো উইকেট না হারিয়েই মাত্র ৮.৩ ওভারে ৫৯ রান তুলে নেয় দলটি। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ২৭ বলে ৭ চার ও ১টি ছক্কায় খেলেন ৩৭ রানের ম্যাচসেরা ইনিংস। স্ট্রাইকরেট ১৩৭.০৪। অন্যপ্রান্তে ইলমান বিন ইমতিয়াজ অপরাজিত থাকেন ১৮ রানে। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল রংপুর বয়েজ।
Leave a Reply