নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

 

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

নওগাঁর সুলতানপুর কালিতলা পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই সভায় ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত ৩১ দফা কর্মসূচির ১৬ নম্বর দফায় উল্লেখ করা হয়, “ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান”। এই দফাকে সামনে রেখে আয়োজিত সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।

পড়ুন>> কুড়িগ্রামের আগমনী বাজারে ১০ ফুট অজগর সাপ উদ্ধার: জনমনে আতঙ্ক

 

 

স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নয়ন সাহা, উৎসব কুমার দেবনাথ, কার্ত্তিক কুমার দেবনাথ, রঞ্জন চন্দ্র চক্রবর্তী প্রমুখ সভায় বক্তব্য রাখেন। তারা দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও সহযোগিতা কামনা করেন।

 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজুর রহমান আকাশ। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা মো: মুরাদ হোসেন,জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো: মিছিল, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান পিটু, ৮ নং নাম্বার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু শেখ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক টিপু সুলতান, নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান আকাশ।

পড়ুন>> সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন 

 

নওগাঁ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার, নওগাঁ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মীর শুভ, নওগাঁ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারহান শাকিল,নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সবুজ হোসেন, নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রাজ।

 

 

নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য শাওন হোসেন, সাবেক নওগাঁ সদর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুফান, নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ সরকার,নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি রাফিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!