ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ

কুড়িগ্রামের আগমনী বাজারে ১০ ফুট অজগর সাপ উদ্ধার: জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের আগমনী বাজারে উদ্ধারকৃত অজগর সাপ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের আগমনী বাজারে ১০ ফুট অজগর সাপ উদ্ধার: জনমনে আতঙ্ক

কুড়িগ্রামের আগমনী বাজারে ১০ ফুট অজগর সাপ উদ্ধার: জনমনে আতঙ্ক
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারে বিরল এক দৃশ্যের সৃষ্টি হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভেলং নামের এক ব্যক্তির বাড়ির গাছে হঠাৎ করে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে গ্রামের এক শিশু ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছের গোড়ায় বিশাল আকৃতির সাপটিকে শুয়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এরপর আশপাশের লোকজন ছুটে এলে সাপটি ভয় পেয়ে গাছের একটি ডালে উঠে আশ্রয় নেয়। মুহূর্তেই ঘটনাস্থলে শতশত মানুষ ভিড় জমায় সাপটি দেখতে।

স্থানীয়দের ধারণা, এ অঞ্চলে বনজঙ্গল না থাকায় এবং অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সম্ভবত কোনো এক বন্যার সময় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে অজগরটি উঠে এসেছে।

পড়ুন>> জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজদ্বীপের স্বর্ণপদক জয়

খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী হোসেন আলী সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সেটিকে বস্তায় ভরে নিয়ে আসা হয় বন বিভাগের কার্যালয়ে।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, “আমরা জীবনে এত বড় অজগর সাপ কখনো দেখিনি। আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ধারণা করছি এটি ধরলা নদী থেকেই এসেছে।”

বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, “সাপটি উদ্ধার করে অফিসে আনা হয়েছে। পরবর্তীতে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।”

পড়ুন>> সীমান্তপাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন 

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, “উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং বয়স আনুমানিক ১০ বছর। আমাদের স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত। তাই কুড়িগ্রামে বন্যপ্রাণী উদ্ধারে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।”

এই বিরল ঘটনার সাক্ষী হয়ে গ্রামজুড়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দু সেই অজগর সাপ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের আগমনী বাজারে ১০ ফুট অজগর সাপ উদ্ধার: জনমনে আতঙ্ক

আপডেট সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫