নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের জনগণের পাশে থেকে সেবা করতে চান ইঞ্জিনিয়ার মোঃ ফজলে রাব্বি রনি।
তিনি ১৯৮৬ সালে ৫ই ডিসেম্বর নওগাঁ জেলা আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের পাহাড়পুরে জন্মগ্রহণ করেন। সরকারি চাকরিজীবী বাবার ৫ সন্তানের মধ্যে সে দ্বিতীয় সন্তান। বাবার সরকারি চাকরির সুবাদে শিশুকাল থেকেই নওগাঁ জেলা সদরে বড় হয়েছেন তিনি। নওগাঁ জেলার জনকল্যাণ পাড়ায় তার শৈশব জীবন কাটে।
২০০১ সালে তিনি নওগাঁ জেলা স্কুল থেকে এসএসসি পাস করেন। ইস্কুল জীবন থেকেই শহীদ জিয়া, খালেদা জিয়া তথা বিএমপির প্রতি আকৃষ্ট হন তিনি। সপ্তম শ্রেণী থেকেই ছাত্রদলের মিছিল-মিটিং এ অংশগ্রহণ করতেন।
২০০১ সালে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হন এবং সেখানে ছাত্রদলের সদস্য পদের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ২০০৪-২০০৫ রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে ভর্তি হন।
রুয়েটে ভর্তি হওয়ার পর থেকেই তৎকালীন রুয়েট ছাত্রদলের সভাপতি মোঃ শফিক ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সান্নিধ্যে আসেন এবং ছাত্রদলের একজন কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
রাজশাহীতে তার রাজনৈতিক আইডল তৎকালীন মেয়র ও রাজশাহী -২ আসনের এমপি মিজানুর রহমান মিনু। এছাড়াও রাজশাহীতে তার ছাত্র রাজনীতির আইডল তৎকালীন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সাথে তার অত্যান্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ।
তৎকালীন রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পরবর্তীতে সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন
২০০৭ সালের ২১শে ফেব্রুয়ারিতে সাধারণ ছাত্রদের এক আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় তৎকালীন ফখরুদ্দিন মহিউদ্দিনের তল্পিবাহক প্রহসন তাকে রুয়েট থেকে বহিষ্কার করে এবং তার ছাত্রত্ব কেড়ে নেয়। পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিলে এপ্লাই করলে এক বছর পর তার বহিষ্কার স্থগিত হয় এবং ছাত্রত্ব ফেরত পান।
এরপরে ২০০৮ সালে ২৩শে ডিসেম্বর নির্বাচনের আগে ছাত্রলীগের সাথে সংঘর্ষে দুটি মামলার আসামি হন। সেই মামলা প্রায় এক যুগ ধরে চলে। ছাত্রলীগের লাগামহীন ও নিয়ন্ত্রণহীন আচরণের মধ্যেও ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি রনি নির্ভয়ে ক্যাম্পাস ওর রাজশাহী ছাত্রদলের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতেন।
২০১০ সালে রুয়েট ছাত্রদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন। রুয়েট থেকে পাস করার পরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করেন এবং বিএনপি পন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (এ্যাব) এর রাজনীতিতে জড়িয়ে পড়েন।
এ্যাব এর মহাসচিব হারুন-উর-রশিদ এবং সাংগঠনিক সম্পাদক একরামুল হকের নেতৃত্বে ঢাকার রাজপথে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ২০২৩ সালে তিনি অ্যাবের ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শুধু ঢাকাতেই নয় তিনি নওগাঁ জেলার যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে (২০১৮-২০২৩)দায়িত্ব পালন করেন এবং তিনি যুবদলের সাথে রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেন। ” তিনি বর্তমান কনস্ট্রাকশন ব্যাবসায় জড়িত। দেশ বাংলা কনস্ট্রাকশন লিঃ এর ম্যানিজিং ডিরেক্টর এবং ড্রীম টেকনোলজিস এর সত্ত্বাধিকারী”।
২০২৫ সালের নওগাঁ জেলা বিএনপির সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। ইঞ্জিনিয়ার ফজরে রাব্বির অনেক গত ১৭ বছর ধরে দলের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। ব্যক্তি জীবনের রনি দুই সন্তানের জনক। তার ছোট ভাই জুলফিকার সনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এবং ২০১৩ সালে আন্দোলনরত অবস্থায় পায় গুলি খান। বিএনপি করার কারণে বিসিএস সহ বহু সংখ্যক সরকারের চাকরি থেকে বঞ্চিত হন। তার আরেক ছোট ভাই ফিরোজ হাসান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বিএনপির মনোনয়ন চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আসলে এটা হঠাৎ করে বলা ঠিক হবে না। আমার বর্তমান বয়স ৩৮ বছর কিন্তু অফিসিয়ালি ধরলে আমি প্রায় ২৩ বছর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপির রাজনীতিতে জড়িত।
তিনি আরো বলেন, আমি তরুণ এবং ক্ষুদ্র একটি বিএনপির কর্মী আমার থেকে অনেক যোগ্য সম্পন্ন প্রার্থী থাকাই স্বাভাবিক। দল যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে আমার কোন দুঃখ নেই। দল যাকে মনোনয়ন দেবে তার সাথেই আমি কাজ করব।
তিনি আরো বলেন,আমি পড়াশোনা ও জীবন জীবিকার তাগিদে এলাকায় নিয়মিত থাকতে পারিনি। তবে নিয়মিত আমার এলাকার এবং আত্রাই রায় নগরের মানুষের খোঁজ খবর রেখেছি।তাদের সমস্যার খবর নিয়েছি। আমি আমার পরিকল্পনা আমি ইজতিহারে উল্লেখ করবো এবং আত্রাই-রাণীনগরের মানুষের কাছে পৌঁছে দিবো।
পরিশেষে তিনি বলেন,প্রিয় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) বাসি ভাই ও বোনেরা
আমি ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি রনি , আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬(আত্রাই-রানীনগর) আসনে, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করতে চাই, এক্ষেত্রে আমি আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও পূর্ণ সমর্থন কামনা করছি এবং আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকছি আমি আমার জীবনের বাকি সময়গুলো নিজেকে সৎ রেখে নিষ্ঠার সাথে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) মানুষের এবং আত্রাই ও রানীনগরের সার্বিক উন্নয়নে আমার মেধা- শ্রম এবং নিষ্ঠা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
আমাদের আত্রাই-রানীনগর হবে শান্তির শহর, সাম্যের আত্রাই-রানীনগর , ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাসের আত্রাই- রানীনগর, রাজনীতি থাকবে কিন্তু আমরা এ শহরে রাজনৈতিক কলহ চাইনা, ইনশাআল্লাহ আমরা তা সৃষ্টি ও হতে দেব না।
এ বিষয়ে আমরা সকলে একমত থাকবো। আত্রাই- রানীনগরে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, জুলুম -অত্যাচার -চাঁদাবাজি -নেশার দৌরাত্ম বন্ধ করব। মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করব।
আসুন আমরা সকলে মিলে এই নওগাঁ-৬(আত্রাই-রানীনগর)কে গড়ে তোলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমরা সফল হব। আপনারা সকলে ভালো থাকবেন আমার প্রতি দোয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) এলাকাবাসী ভাই ও বোনেদের।
Leave a Reply