মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো

মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

 

 

মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

 

মহাদেবপুর সাব-রেজিস্টার অফিস সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
নওগাঁর মহাদেবপুরে পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল ৩০ আগস্ট শনিবার বেলা ১১ টায় জেলার শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলার সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরাম ও পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এবং মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।

 

 

সভায় হাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক আব্দুর রশিদ তারেক, মাহমুদ হোসেন, আবদুল মালেক প্রমুখ।

 

 

অভিযোগ রয়েছে, মহাদেবপুর সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার কয়েক দিন ধরে নিয়ম বর্হিঃভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অদৃশ্য শক্তির বলে খাজনা-খারিজ ছাড়ায়, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দলিল রেজিস্ট্রি করে আসছেন।

পড়ুন>> পাথারিয়া বাজারে লন্ডন প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

 

 

এমন খবর পেয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি একে সাজু গত ২৭ আগস্ট বিকেলে তথ্য সংগ্রহ করতে মহাদেবপুর সাব-রেজিস্টার অফিসের সামনে যায়।

 

 

এসময় জমি রেজিস্ট্রার করতে আসা সম্পত্তির মালিকানা নিয়ে দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা তার নজরে আসে। মারামারির এ দৃশ্য ভিডিও করার সময় সাংবাদিক সাজুর উপর ওই অফিসের কয়েকজন কর্মচারী এবং দলিল লেখক সমিতির কতিপয় সদস্য হামলা চালায় এবং তাকে বেধরক মারপিট করাসহ তার কাছে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও ডিবিসি নিউজ’র আইডি কার্ড ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!