কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন: প্রধান আসামী ঢাকায় গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২৭৫৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন: প্রধান আসামী ঢাকায় গ্রেফতার
কাউনিয়া টেপামধুপুর ইউনিয়নের বিনোদমাঝি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হুমায়ুন কবির খুনের ঘটনায় দায়ের কৃত মামলার প্রধান আসামী মহির উদ্দিন রাজা (৪৭) কে র্যাব-৩ এর সহযোগিতায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হুমায়ুন কবির টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানাগেছে।
থানা সূত্রে জানা গেছে মহির উদ্দিন রাজা দীর্ঘদিন পলাতক থাকার পর আধুনিক প্রযুক্তির সহায়তায় গত রবিবার রাতে রাজধানী ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পড়ুন>> রাঙামাটিতে পৌর কর বৃদ্ধি ও নাগরিক সেবার সংকটে মানববন্ধন
মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মকছেদ আলী জানান, গ্রেফতারকৃত আসামী মহির উদ্দিন রাজা বাদীনির নিকট আত্মীয়। কাউনিয়া থানার মামলা নং-১২/৭৫। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে র্যাব-৩ ঢাকায় তাকে গ্রেফতার করে সবুজবাগ থানায় হস্তান্তর করে।
পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর রাতে তদন্ত কর্মকর্তা আসামীকে কাউনিয়া থানা পুলিশের জিম্মায় নেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























