কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক
কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক

 

 

কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেইএনসিপির বিক্ষোভের ডাক

 

কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার রক্তাক্ত অবস্থার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

 

ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় সংগঠনটি।

পড়ুন>> জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত

 

শুক্রবার এক ক্ষুদে বার্তায় এনসিপি জানায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

 

বার্তায় আরও জানানো হয়, ঢাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপির ঢাকা মহানগর শাখা। রাত সাড়ে ১১টায় রাজধানীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

পড়ুন>> জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ

 

 

এর আগে শুক্রবার সন্ধ্যায় ও রাত সোয়া ৮টার দিকে বিজয়নগর ও কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় নুরুল হক নুরসহ সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে আহত হন।

 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর রাজধানীর বিজয়নগর ও কাকরাইল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!