ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী থেকে মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ৪৯২ বার পড়া হয়েছে
সৃষ্টি ডেস্কঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তের কালজানী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ার চর সীমান্তে জনৈক শহীদুল ইসলামের বাড়ির পাশে ভারত থেকে প্রবাহিত কালজানী নদী দিয়ে ভেসে আসা গলায় তুলসীর মালাসহ হিন্দু-ধর্মাবলম্বী এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ শুক্রবার (১৬ অক্টোবর) নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী । পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পরে ঐ ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রহমান বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করে।
ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম জানান,উদ্ধারকৃত মরদেহটি দেখে মনে হচ্ছে সে ভারতের নাগরিক ও হিন্দু-ধর্মাবলম্বী।হয়ত নদীতে পড়ে মৃত্যুবরণের পর বাংলাদেশের অভ্যন্তরে ভেসে এসেছে। শনিবার(১৭ অক্টোবর) সকালে উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























