ভূরুঙ্গামারীতে হারভেষ্টার মেশিন বিতরণ
- আপডেট সময় : ০২:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ২৮৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের মাঝে হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই হারভেষ্টার মেশিন উপজেলার চরভূরঙ্গামারী ইউনিয়নের কৃষক মজিবর রহমানের হাতে তুলে দেয়া হয়।
এসিআই মটরস এর এই হারভেষ্টার মেশিনের মূল্য ধরা হয়েছে ৩২ লক্ষ টাকা।এতে সরকার ভর্তূকি দিয়েছে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা।অবশিষ্ট টাকা কৃষক মজিবর রহমান কিস্তিতে পরিশোধ করবেন।
হারভেষ্টার মেশিন বিতরণকালে উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাইরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জান, এসিআই মটরস এর মার্কেটিং অফিসার তানভীর রহমান,কৃষক মজিবর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন দূর্যোগকালীন সময়ে দ্রূতগতিতে ধান কেটে ঘরে তুলতে এই মেশিন অগ্রনী ভূমিকা পালন করবে এবং কৃষকের অনেক সাশ্রয় হবে বলে আশা করছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























