ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য

ভূরুঙ্গামারীতে আগুনে ভষ্মীভূত কৃষকের স্বপ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ৩৫২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে আগুনে ভষ্মীভূত কৃষকের স্বপ্ন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরে আগুন  লেগে পুড়ে গেছে এক কৃষকের স্বপ্ন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে   বসতবাড়ীর একটি গোয়ালঘর, একটি রান্না ঘর, প্রতিবেশি আব্দুল বারেকের একটি ঘর এবং গোয়ালে থাকা  ৪টি গরুর মধ‍্যে ১টি পুড়ে ছাই হয়ে গেছে।  এতে আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।গত বৃহস্পতিবার দিবাগত মধ‍‍্যে রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র  নূরুল ইসলাম এর বাড়ীতে অগ্নিকান্ডের এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে  জানাগেছে,  বৃহস্পতিবার দিবাগত  রাত সাড়ে বার টার দিকে বাড়ির  লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে এলাকার  লোকজন  এসে দেখেন  বাড়িটির গোয়াল ঘর ও রান্না ঘরে আগুন জ্বলছে।  প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী। তবে ততক্ষণে প্রতিবেশি আব্দুল বারেকের একটি ঘর গোয়াল ঘরে থাকা ৪টি গরুর মধ‍্যে ১টি পুড়ে মারা যায় ও ৩টি গরু মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়।আগুনে ক্ষতিগ্রস্ত নূরুল ইসলাম জানান,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আমার ভবিষ্যতের সম্বল ৪টি গরুর একটি মারা গেছে। বাকি ৩টা বাঁচার সম্ভাবনা কম।

আমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার  জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে পরিবার দু’টির আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আগুনে ভষ্মীভূত কৃষকের স্বপ্ন

আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১