দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত এবতেদায়ী মাদ্রাসা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত এবতেদায়ী মাদ্রাসা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত এবতেদায়ী মাদ্রাসা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

 

১১ আগষ্ট বুধবার দিবাগত রাত ২ঘটিকায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া শরীয়তূল্লাহ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত হয়েছে। এতে মাদ্রাসার ঘর আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামালে আগুনে ভস্মীভূত হয়।


জানা গেছে- গত বুধবার দিবাগত রাতে ২ টার দিকে কে কারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।পরে মাদ্রাসার পাশের লোকজনের চিৎকারে এলাকাবাসী কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই মাদ্রাসাটির টিনের ঘর আসবাবপত্রসহ বিপুল পরিমান মালামাল পুড়ে যায় ।এতে মাদ্রাসার ক্ষতি হয় প্রায় ৪ লক্ষ টাকা। মাদ্রাসার প্রতিবেশি আনোয়ার হোসেন জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে বাইরে বেরিয়ে হঠাৎ মাদ্রাসায় আগুন জ্বলতে দেখি। পরে চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে এসে অনেক চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।


মাদ্রাসার সভাপতি ও পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, কেউ হয়ত মাদ্রাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে পুড়ে মাদ্রাসার ঘর আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বিষয়টি আমি ইউএনও মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!