সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্রে জালে ধরা পড়ল ব্যতিক্রম দুটি বাদুর মাছ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ২৮০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগরে এক জেলের জালে দুটি বাদুর মাছ ধরা পড়েছে। সোমবার দুপুরে মহিপুরের তিমন ফিশ মৎস্য আড়তে মাছ ২টি নিয়ে আসেন জাকির প্যাদা নামে এক জেলে। পরে মাছ দুটি হানিফ পল্লান নামে এক জেলে কিনে নিয়ে যান।জেলে জাকির প্যাদা বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছি। বেশ ভালো ইলিশ পেয়েছি। এর সঙ্গে এ বাদুর মাছ দুটিও পেয়েছি। আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় আজ সকালে ঘাটে এসে পৌঁছেছি। তবে বাদুর মাছ দুটির ওজন ২০ কেজি হলেও তেমন দাম পাইনি।
বাদুর মাছের ক্রেতা মৎস্য ব্যবসায়ী হানিফ পল্লান বলেন, এ মাছ সাধরণত আড়ত ঘাটে সচরাচর দেখা যায় না। তাই এর চাহিদা নেই। মাছ দুটি দুপুরের দিকে কিনেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি।কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























