সংবাদ শিরোনাম :
কিনুন গরু ফ্রী পাবেন ছাগল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ৩৬২ বার পড়া হয়েছে
গরু কিনলে ক্রেতাকে একটি ছাগল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক গরু বিক্রেতা।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের ইব্রাহিম আলী মঙ্গলবার ৮ ফুট দৈর্ঘ ও ৬ ফুট উচ্চতার একটি সাদা বলদ বিক্রির জন্য ভূরুঙ্গামারী হাটে নিয়ে আসেন। তিনি বলদটির দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।
ইব্রাহিম আলী জানান ৭ মাস আগে ১ লাখ ১৩ হাজার টাকা দিয়ে তিনি ভূরুঙ্গামারী হাট থেকে বলদটি কেনেন। বলদটিকে দৈনিক সাড়ে ৩ কেজি গমের ভুসি, ২ কেজি ধানে কুড়া, দেড় কেজি কলাইয়ের ভুসি, ১ কেজি খুদ ও ২ আটি শুকনা খড় খাওয়ানো হয়। এতে মাসে ১২/১৩ হাজার টাকা খরচ হয়।
বিক্রেতার দাবি বলদটির ওজন ২০ মন।ক্রেতারা এখন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা দাম বলেছেন। ক্রেতা ৪ লাখ টাকায় বলদটি কিনলে তাঁকে একটি ছাগল উপহার দেবেন তিনি।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























