বাবা টাকা না দেয়ায় অভিমান করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাবা টাকা না দেয়ায় অভিমান করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

বাবা টাকা না দেয়ায় অভিমান করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২
আত্মহত্যা
ভুরুঙ্গামারীতে  বিষপানে গৃহবধূর আত্মহত্যা

টাকা না দেয়ায় বাবার উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির এক  শিক্ষার্থী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামে। মৃত ওই ছাত্রের নাম নুর- ইসলাম (১২)। সে ওই গ্রামের মহির উদ্দিনের পুত্র। রোববার (৩ জুন) রাতে বাড়ির পাশে জঙ্গলে একটি গাছের সাথে রশিতে ঝুলে সে আত্মহত্যা করে।

পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, নিহত নুর-ইসলাম উপজেলার ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার রাতে নুর ইসলাম তার বাবার কাছে টাকা চায়। তার বাবা টাকা না দিয়ে রাগারাগি করে। সকালে তার বাবা ঘরে গিয়ে নুর ইসলাম কে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী সহ খোজাখুজি করার পর বাড়ির পাশের জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের ধারণা বাবার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!