ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় সেবা দেওয়া চিকিৎসক অ্যাডাম হামাউয়ি গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী কাচারি ঘর: যে ঘর ছিল গ্রামের প্রাণ, আজ তা শুধুই স্মৃতি সিলেটের মাটিতে জয়ের খরায় থাকা বাংলাদেশের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে হতে পারে: এনটিআরসিএ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সামুদ্রিক চলাচল নিয়ে চীন-কাতার ফোনালাপ সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ

সাইবার বুলিং দমনে বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ সরকারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুল তথ্য, অপতথ্য এবং ফেক ভিডিও ছড়িয়ে সাধারণ ও সম্মানিত মানুষকে হেয় করার প্রবণতা রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এই ধরনের সাইবার বুলিং দমনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই লক্ষ্যেই সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের কাজ করছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত নন এবং তিনিও গণমাধ্যমে এ সংক্রান্ত আলোচনা দেখছেন। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তা করবেন। যদি কোনো সদস্যের পারফরম্যান্স নিয়ে ঘাটতি থাকে বা দপ্তর পুনর্বণ্টনের প্রয়োজন হয়, তবে প্রধানমন্ত্রী তার নিজস্ব বিবেচনায় এবং জনগণের কল্যাণের স্বার্থে সেই সিদ্ধান্ত নেবেন। তবে এই পরিবর্তন ১৮০ দিনের মাথায় ঘটবে নাকি আরও সময় লাগবে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাইবার বুলিং দমনে বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ সরকারের

আপডেট সময় : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬