এইচএসসি পরীক্ষার্থী ইকনের শিক্ষার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
  1. admin@sristy.net : admin :
এইচএসসি পরীক্ষার্থী ইকনের শিক্ষার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি ইউএস ওপেন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে বেন শেলটন স্থানীয় সরকার নির্বাচনেও স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে: সিইসি সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, সতর্কবার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাবার মৃত্যুর শোক বুকে চেপে ধরেও দায়িত্ববোধ থেকে বিচ্যুত হননি এইচএসসি পরীক্ষার্থী ইকন। বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করেছেন, আর পরদিন সকালে বসেছেন এইচএসসি পরীক্ষায়। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) ফারহান ইশতিয়াক ফোন করে ইকনকে মন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় ইকনের বাসায় উপস্থিত ছিলেন কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু। মন্ত্রীর পিএস জানান, পরীক্ষার এই সময়টাতে যেন ইকনকে চাকরি করতে না হয়, সেজন্য শিক্ষামন্ত্রী তাকে দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পর তার উচ্চশিক্ষা ও সার্বিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে কালবেলা অনলাইনে ইকনের জীবনসংগ্রামের খবরটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, ৪৬ বছর বয়সী ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। তাদের আদি নিবাস গোপালগঞ্জ হলেও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তারা এই জেলা শহরে স্থায়ী হন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও বাবা ইসরাফিল বাগেরহাটেই থেকে যান। বর্তমানে ইকন তার মা এবং মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকা ভাড়ার একটি বাসায় মানবেতর জীবনযাপন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!