ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা

 

 

 

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

 

 

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

 

 

এসময় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

পড়ুন>> ছয় মাসের জামিন পেলেন ডিসি সুলতানা পারভীন

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এখন অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করে এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকল দপ্তরের কর্মকর্তাকে সমন্বিতভাবে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

 

 

তিনি আরো বলেন, কয়েক দিন পর শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও আন্ন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরন, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!