কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামী খুন: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামী খুন: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামী খুন: ঘাতক আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামী খুন: ঘাতক আটক
ঘাতক বীরেন চাকমা। ছবি : নেট

 

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামী খুন: ঘাতক আটক

 

কক্সবাজার শহরে স্ত্রীর সামনে নৃশংসভাবে খুন হয়েছেন রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তি। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঝিলংজার উত্তরণ আবাসিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন ঘাতক বীরেন চাকমা (৫৪)। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বাসিন্দা রঞ্জন চাকমা সম্প্রতি স্ত্রী কালোদেবী চাকমাকে (৩৫) সঙ্গে নিয়ে কক্সবাজারে কাজ করতে আসেন। তারা পরিচিতজন বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন।

পড়ুন>> নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

 

শনিবার রাতে একসঙ্গে মদ্যপানের সময় বীরেন চাকমা রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। স্ত্রীকে বাঁচাতে গেলে বীরেন ছুরি দিয়ে রঞ্জনের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় রঞ্জন চাকমা ঘটনাস্থলেই মারা যান।

 

 

স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে সন্দেহ হলে তাকে ধাওয়া করে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

 

খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় আহত শিশু হামিমের মৃত্যু

 

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, “ধর্ষণ চেষ্টার ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

 

তিনি আরও জানান, নিহতের স্ত্রীকে চিকিৎসা ও ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!