চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

 

 

 

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

 

 

প্রিয় রাসূল (দ.) আইয়্যামে জাহেলিয়ত যুগে এসে গভীর অন্ধকারে নিমজ্জিত মানব সম্প্রদায়কে যে দর্শন দিয়ে হেদায়তের পথে নিয়ে এসেছেন তা মহাকাল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রিয় নবীজি (দ.) যে দর্শন-আদর্শ-নিয়ামত দিয়ে মানুষকে হেদায়ত করেছেন সেই নিয়ামতসমূহ কালের পরিক্রমায় এসে পৌঁছেছে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে।

 

 

তিনি তাওয়াজ্জুহ তথা অন্তর্দৃষ্টির মাধ্যমে প্রিয় রাসূল (দ.) এর নূরে বাতেন দিয়ে অন্ধকার ক্বলবকে আলোকিত করে ক্বলবে সলিমে পরিণত করেছেন। ফলশ্রুতিতে গুনাহে লিপ্ত মানুষ তাওবায়ে নসুহার মাধ্যমে ফিরে আসে সিরাতুল মোস্তাকিমের দিকে, সুন্নাতে মোস্তফার শাশ্বত পথে। একজন সাধারণ মানুষ হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে অন্তর্ভুক্ত হলে এমনভাবে পরিবর্তিত হয় যা প্রতিদিনের জীবনযাপনে স্পষ্ট হয়ে উঠে। নফসানিয়ত তথা পশুত্বকে বর্জন করে অর্জন করে ইনসানিয়ত তথা মনুষ্যত্বের অমূল্য নিয়ামত।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলা, কুইজ ও আলোচনা সভা

 

 

দরূদে মোস্তফা ও সুন্নাতে মোস্তফার অনুশীলনে পরিণত হয় আশেকে রাসূলে। এই মকবুল তরিক্বতে রয়েছে প্রতিদিন এগারশত এগারবার দরূদ শরীফ, কখনো ক্বাজা হলে চব্বিশ ঘণ্টার মধ্যে আদায়, ফয়েজে কুরআন, মোরাকাবা, জিকিরুল্লাহর অনুশীলন, তাওয়াজ্জুহ-বিল-গায়েবের মাধ্যমে মহিলারা নিজ ঘরে বসে প্রিয় রাসূল (দ.) এর নূরে বাতেন গ্রহণ করার অপূর্ব সুযোগ।

 

প্রিয় রাসূল (দ.) এর এই নূরে বাতেন গ্রহণ করার জন্য মহিলাদের দরবার শরীফে আসতে হয় না, দরবার শরীফ থেকে হযরত গাউছুল আজম (রা.) কেও কোন মহিলার সামনে যেতে হয়নি। এই নিয়ামত দরবার শরীফে আজও পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ।

 

 

যুগোপযোগী এবং বিজ্ঞানময় এমন তরিক্বত বর্তমান পৃথিবীতে বিরল। এই তরিক্বতের সুধা পান করে আবাল-বৃদ্ধ-বণিতা হেদায়তের পথে নিজেদেরকে পরিচালিত করছে।

 

বিশেষ করে যুব সম্প্রদায় দলে দলে এই তরিক্বত গ্রহণ করে নিজেদেরকে এমনভাবে গঠন করছে যা রীতিমত বিস্ময়কর। এ যেন খলিফায়ে রাসূল (দ.) এর করে যাওয়া মহান বাণীর বাস্তবায়ন “হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়, মাতৃভূমি শান্ত কর”। অশান্ত এ পৃথিবীতে গাউছিয়্যতের এ আহ্বান যেন শান্তি প্রতিষ্ঠার অবিস্মরণীয় আহ্বান।

পড়ুন>> রাণীশংকৈলে আজকের দর্পণ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

আরও পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী , মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

 

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!