ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত
- আপডেট সময় : ০৫:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৪০৫২ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দাফাদার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ইউনিবোর নামের বরিক এসিড (বোরন-১৭ শতাংশ) সার বাজারজাত করছে। এই সারে যে পরিমান বোরন থাকার কথা সেই পরিমান বোরন নেই। এই সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
দাফাদার মোড় এলাকার রফিকুল ইসলাম নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠানে এই সার বিক্রি করছেন। ভ্রাম্যমাণ আদালত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের ২৫৭ প্যাকেট বোরণ সার জব্দ করে। পরে সেগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। ভেজাল সার বিক্রি করার অভিযোগে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, কৃষি সম্প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার রায়হান নবী ও উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পড়ুন>> কাউনিয়ায় গৃহবধু সুখী হত্যা মামলার প্রধান আসামী স্বামী জুয়েল গ্রেফতার
উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের গবেষণায় দেখা গেছে ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ইউনিবোর নামের সারের প্যাকেট যে পরিমান বোরন থাকার কথা ছিল সেই পরিমান বোরন সারে পাওয়া যায়নি। এটি ভোজাল সার। এই সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, সার ব্যবস্থাপনা আইনে ভেজাল বোরন সার বিক্রি করার অপরাধে দাফাদার মোড় এলাকার এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষির উন্নয়নে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























