APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক

 

 

APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক

 

APS এর আয়োজনে ১ টাকায় ঈদের নতুন পোশাক।
ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবে মেতে উঠতে প্রস্তুত সবাই। সাধ ও সাধ্যের মধ্যে নতুন পোশাকসহ যাবতীয় কেনাকাটাও সেরে ফেলেছেন অনেকেই। কিন্তু এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। তাদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছে সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।

 

 

শহরের গোলাহাট এলাকায় ১ টাকায় ঈদের নতুন পোশাকের পসরা সাজানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। দোকানে শোভা পাচ্ছে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। সুবিধাবঞ্চিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নিচ্ছে। নামমাত্র টাকায় নতুন পোশাক পেয়ে খুশি শতাধিক শিশু।

 

 

শহরের গোলাহাটের শিশু শবনম ও সুমাইয়া জানায়, উৎসবে তাদের মা-বাবার পক্ষে নতুন কাপড় কেনা সম্ভব হয় না। এখানে ১ টাকায় নতুন পোশাক দেওয়া হচ্ছে শুনেই ছুটে আসে। ১ টাকায় পছন্দমতো পোশাক কিনতে পেরে খুশি তারা। এবার ঈদ ভালো কাটবে বলে জানায় তারা।

পড়ুন>>দৌলতপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে মিথ‍্যা সংবাদের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের যৌথ সংবাদ সম্বেলন

 

অসহায় শিশু সাব্বির ও মল্লিকের বাবা নেই। মা অন্যের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। এখনও তাদের জন্য নতুন কোনো জামা কিনতে পারেননি। মাত্র ১ টাকায় নতুন পোশাক পেয়ে তারাও খুব খুশি।

সংগঠনের সদস্য সামিউল, রাজা ও রাব্বি জানান, সুবিধাবঞ্চিত শিশুরা নতুন কাপড় কিনতে পারে না। তাদের ঈদ বর্ণিল করতেই আমাদের এ আয়োজন। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোশাক কিনেছেন। পর্যায়ক্রমে বড়দের জন্যও শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই, চিনি, দুধের ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম চাঁদরাত পর্যন্ত চলবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!