যুগান্তর প্রেস কাউন্সিল পদক পাওয়ায় কাউনিয়ায় আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
জাতীয় দৈনিক যুগান্তর বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পাওয়ায় গত রবিবার বিকালে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশ ও কাউনিয়া প্রেস ক্লাবের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন যুগান্তর কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক মোঃ সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেসক্লাবের সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মিজানুর রহমান, প্রোগ্রেস স্কুলের অধ্যক্ষ আবু হাসান,বালাপাড়া বনিক সমবায় সমিতির পরিচালক নজরুল ইসলাম, কাউনিয়া রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির রায়হান, বাংলাদেশ টু ডে প্রতিনিধি আশরাফুল হাবীব তুষার,উত্তরের সময় টিভি প্রতিনিধি জসিম সরকার,আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম,যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সাইদুল ইসলাম প্রমূখ।
সভা শুরুর পূর্বে আনন্দ শোভা যাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সব শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি প্রয়াত নূরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























