’বন্ধু মিলন মেলা ৯১’ রংপুর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
’বন্ধু মিলন মেলা ৯১’ রংপুর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

’বন্ধু মিলন মেলা ৯১’ রংপুর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
বন্ধু মিলন মেলা ৯১ রংপুর আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে বন্ধুদের পুরনো দিনের স্মৃতিকে বুকে ধারণ করে জাঁকজমকপুর্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বন্ধুদের নিয়ে মিলন মেলা ৯১। এ উপলক্ষে রংপুর টাউন হল থেকে একটি আনন্দ শোভা যাত্রা নগরীর কাচারী বাজার জিরো পয়েন্ট হয়ে পুনরায় টাউন হল শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। ৯১ সালের সেই দিনের স্মৃতিকে ধারণ করে পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত বন্ধুদের নিয়ে এক মিনিট নীরবতা পালন করে জেলার ৪৫ টি স্কুলের ৯১ ব্যাচের প্রায় ৬শ শিক্ষার্থীরা। পরে বন্ধু সভার আয়োজনে চলে নানান কর্মসুচী। বন্ধু মহলের মিজানুর রহমান বিপ্লব জানান, আজকের এই দিনে আমরা মিলিত হয়েছি। অনেক কে দেখে অবাক হয়ে গেলাম তবে অনেকেই আবার নেই আমাদের মাঝে। এধরনের মিলন মেলা মানুষের মাঝে সম্প্রীতির বন্ধনের সৃষ্টি করে। একে অপরের সাথে এক বন্ধনের মাইফলক। আরেক বন্ধু আব্দুর রাফ বকুল বলেন বন্ধু সভার এই মিলন মেলা শুধু বন্ধদের সাথে না এসেছে পরিবারের অনেকেই। এতে করে সেই শৈশবের কথা ভাগাভাগি করে নেওয়া সারাদিন হৈহৈল্লর করা একে অপরের সাথে নতুন করে পরিচিত হওয়া এই আর কি। আগামীতে আরো বড় পরিসরে মিলন মেলা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। তবে অনেকেই পুরোনো সেই দিনের কথা বলতে বলতে আবেগপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ দিনের না দেখা হওয়ার যে স্থান তৈরি হয়েছিলো তা আজ পুরন হলো এই বন্ধু মিলন মেলার মধ্য দিয়ে। বন্ধু আফজাল হোসেন জানান এখন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকি। অনেকেই চাকুরী করি দেশের বাহিরে থাকি। তাই অনেকেই অংশগ্রহন করতে পারে নাই। এবারেই প্রথম এই আয়োজন। তবে আয়োজন নিয়ে সন্তষ্ট প্রকাশ করেছেন মিলন মেলায় আসা বন্ধুজন। এদিকে আয়োজক কমিটির সদস্যসচিব রুবায়েত হোসেন জানান এবারেই প্রথম ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে এই বন্ধু সভার আয়োজন করা হবে। আয়োজক কমিটির আহ্বায়ক সাদিক সুমন জানান খুব তড়িঘড়ি করে আজকের এই আয়োজন তবুও অনেক আনন্দ হয়েছে এই মিলন মেলায়। তবে আগামীতে বড় পরিসরে আয়োজিত হবে ৯১ ব্যাচের বন্ধুদের নিয়ে বন্ধু মিলন মেলা। রংপুরে এই প্রথম ৯১ ব্যাচের বন্ধুদের নিয়ে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তিনি বলেন, এত সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগলো। মিলন মেলায় মধ্যে দিয়ে সবার মাঝে যোগাযোগ ও সম্পর্ক চাঙা হয়ে উঠে। প্রতেক বছরে এই মিলন মেলা ফিরে আসুক সবার জীবনে সবার জন্য শুভকামনা জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!